শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা

মনিরুল ইসলাম: দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।

সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় অবতরণ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রীকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নেওয়া হয়, যেখানে তাঁকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তাঁর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি অংশ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়