শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

গত ২৫ আগস্ট জাতিসংঘের সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান।

বাংলাদেশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে পাঠানো চিঠিতে একজন প্রতিনিধিকে ভার্চ্যুয়ালি ওই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সভার এজেন্ডা, তারিখ ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা যথাসময়ে জানানো হবে।

আগের সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি শুরু করে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় এগোচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে, স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য দেশের যথেষ্ট প্রস্তুতি নেই। আগের সরকার ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নেয়। অনেকে মনে করছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরে আরও সময়ের প্রয়োজন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী গত সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেন, এলডিসি উত্তরণে অনীহা জানানোর মতো আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নেই। কোনো শক্তিশালী যুক্তিও নেই। আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা তৈরির দিকে নজর দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন পণ্য রপ্তানিতে সব দেশের জন্য শ্রমমান, পরিবেশসহ বিভিন্ন সূচকের একই মানদণ্ড নির্ধারণ করছে। তাই দেশের উন্নয়ন টেকসই করতে জ্বালানি, করব্যবস্থা ও লজিস্টিক খাতকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়