শিরোনাম
◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী ◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের

দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি নতুন করে আরও দুটি বিভাগ করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। 

বুধবার বেলা ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। 

আজাদ মজুমদার বলেন, প্রশাসন ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণে সুবিধা হবে, এজন্য দেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে কমিশন। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

আজাদ মজুমদার জানান, জেলা প্রশাসকদের পদবী সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশনের জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের সুপারিশ। এতে ইমিগ্রেশনে হয়রানি কমবে। 

জনপ্রশাসন সংস্কার কমিশন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর প্রস্তাবও করেছে বলে জানান আজাদ মজুমদার। তিনি বলেন, কমিশন ২৫টি মন্ত্রণালয় ও ৪৪টি অধিদপ্তর করার পরামর্শ দিয়েছে। 

আজাদ মজুমদার বলেন, কমিশন জেলা প্রশাসক পদের নাম নিয়ে সুপারিশ করেছে। কমিশন বলছে, সরকারি চাকরি করেন, অনেকেই তাদের প্রশাসক হিসেবে দেখতে পছন্দ করেন না।  সেক্ষেত্রে এই পদের নাম জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা হয়েছে।

এদিকে, একই দিন প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। এনিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে বিচারবিভাগ সংস্কার কমিশন। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। 

শফিকুল আলম বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট, মাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যায় পর্যন্ত নেওয়ার প্রস্তাব করেছে কমিশন। উৎস: বিডি-প্রতিদিন ও আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ