শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় পদোন্নতি আসছে ফেব্রুয়ারিতে, পাচ্ছেন যারা

 পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন। প্রশাসন ক্যাডার ছাড়াও বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা পাচ্ছেন পদোন্নতি। একই সঙ্গে পদোন্নতি পাবেন প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও। 

আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এসব কর্মকর্তা পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সব মিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা ও ২৪তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন বলে জানান অতিরিক্ত সচিব।

মো. ওবায়দুর রহমান বলেন, ‘২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি।

সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন। প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ২৫ ক্যাডারের সঙ্গে একযোগে পদোন্নতি পাবেন।’

তিনি আরো বলেন, প্রশাসনের ২৪তম রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে। তারাও এদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়