শিরোনাম
◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিডিআর বিদ্রোহ মামলার শুনানি: রাতেই এজলাস পুড়িয়ে দেয়া হয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও)

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের মাদরাসা মাঠ ফিরিয়ে দেয়ার দাবি তোলেন। একইসঙ্গে রাতেই কে বা কারা ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে।

রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এসময় তারা আলিয়া মাদরাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেন। দাবি তোলেন, তাদের মাদরাসা মাঠ ফিরিয়ে দিতে হবে। তবে মধ্যরাতে অস্থায়ী এ আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, একটি টেলিভিশনে ঘটনাস্থলের বর্ণনা দেখে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়। এসময় তারা পুরো ঘটনাস্থল পরিদর্শন করেন।

২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার কাজ শেষে আলিয়া মাদরাসার মাঠকে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’ হিসেবে উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস। মাঠটি সিটি করপোরেশন দখল করছে-এমন অভিযোগ তুলে উদ্বোধনের আগেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। উৎস: যমুনা টেলেভিশন ও চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়