শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০২:৩৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডি নিয়ে ইসির জরুরি বিজ্ঞপ্তি

কোনো বিদেশি বা রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেয়ার অপচেষ্টা করলে তাদের ধরিয়ে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯-এর ৭(১)(ক) অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।

এতে আর বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন, যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ অবস্থায় বাংলাদেশের যে কোনো স্থানে/জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে (02-55007600); ই-মেইলে secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫-এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে নির্বাচন কমিশনের সচিবকে জানানোর আহ্বান জানাচ্ছে সংস্থাটি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়