শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১১:৩৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ ঘন্টা পর ছাড়া পেলেন জবি শিক্ষার্থী আব্দুল সোবাহান

জবি প্রতিনিধি: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল সোবহানকে আটকের ২১ ঘণ্টা পর ছেড়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি ছাড়া পান।

[৩] সোবাহানের বড় ভাই আব্দুল রাজ্জাক আমাদের নতুন সময়কে বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে পুলিশ কোন মামলা দেয়নি। মুচলেকা নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ছেড়েছে৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এ বিষয়ে অনেক সহায়তা করেছেন ৷ এজন্য সহজ হয়েছে বিষয়টি। 

[৪] জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ওই শিক্ষার্থীকে পুলিশ আটক করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসপি ও থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। সেসময় আমাকে জানানো হয় বৃহস্পতিবারই ছেড়ে দিবেন ওই শিক্ষার্থীকে সব প্রসেসিং করে। আমরা নিশ্চিত হয়েছি শিক্ষার্থী মুক্ত হয়েছেন ইতোমধ্যে। তার বাবা-ভাই থানা থেকে তাকে বাড়িতে নিয়ে গেছেন।

[৫] প্রসঙ্গত, বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুরের জর্জ কোর্টের সামনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের সময় আব্দুল সোবাহানকে আটক করে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়