শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে ডিবি থেকে বদলি, ডিএমপিতে আরও রদবদল

সুজন কৈরী: [২] বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ডিবি থেকে হারুন অর রশীদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

[৩] আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত করা হয়েছে।

[৪] আদেশে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

[৫] একইদিন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারসহ তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

[৬] আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণের যুগ্ম-পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) এবং যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনারে (অপারেশনস্) বদলি করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়