শিরোনাম
◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৪, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল

কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের দেয়া রায় ‘আইনসম্মত না হওয়ায়’ তা বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন মানিক এই তথ্য জানিয়েছেন। বিবিসি বাংলা

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি রোববার সকাল ১০টায় হওয়ার কথা রয়েছে।

সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল, একটি রিটের শুনানি শেষে গত ৫ই জুন তা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

তবে এরপর থেকে ওই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত কয়েকদিন ধরে সংঘর্ষ, সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে।

রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য এর আগে ৮ই অগাস্ট তারিখ নির্ধারিত থাকলেও সরকারের আবেদনে সেটি এগিয়ে আনা হয়েছে বলে আইনমন্ত্রী জানিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়