শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২২, ০১:০৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২২, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুঙ্গিপাড়া থেকে দুই ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে পদ্মা সেতু হয়ে মাত্র দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার (৪ জুলাই) সকালে প্রথমবারের মতো সড়কপথে সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় নিজের পৈতৃকনিবাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রার্থনা ও ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।

পৈতৃকনিবাস পরিদর্শন, দোয়া-মোনাজাত শেষে দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর মাত্র দুই ঘণ্টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকায় গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি বিকেল সাড়ে ৪টার দিকে গণভবনে পৌঁছান।

এদিন সোমবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়