শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৬ হাজার অ‌বৈধ কর্মী‌কে বৈধতা দে‌বে ওমান: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

খুররম জামান: [২]  মঙ্গলবার (১১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, একইস‌ঙ্গে দেশ‌টি বাংলা‌দেশ থে‌কে ১২ ক‌্যাটাগ‌রি‌তে লোক নেওয়ারও আশ্বাস দি‌য়ে‌ছে।

[৩] সম্প্রতি শ্রমবাজার ইস‌্যু‌তে দুবাই, ওমান ও কাতার সফর ক‌রেন প্রতিমন্ত্রী। ওমান সফ‌রের প্রসঙ্গ টে‌নে তি‌নি ব‌লেন, ওমানে ৯৬ হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদেরকে বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণে জন্য একটি জরিমানা নেওয়া হয়। এই জরিমানা মওকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি।

[৪] ওমান বাংলা‌দেশ থে‌কে ১২ ক্যাটাগরিতে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে জা‌নি‌য়ে শ‌ফিকুর রহমান ব‌লেন, ওমান বাংলা‌দেশ থে‌কে ১২ ক্যাটাগরিতে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা দক্ষ কর্মী নি‌তে চায়।
আমরা এ বিষয় আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে।

[৫] সংযুক্ত আরব আমিরা‌তের শ্রমবাজার নি‌য়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। দুবাই থেকে ইতিমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। এরমধ্যে চার`শকর্মী চলে গেছে। পাঁচ`শ কর্মীর যাওয়ার অপেক্ষায় রয়েছে।

এসবি২

  • সর্বশেষ