শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ট্রান্সকম গ্রুপের ৩ কর্মকর্তা

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ এর আদালত থেকে হত্যা, অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতার মেয়ে শাজরেহ হকের করা পৃথক ৪ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন। এ চার মামলার মধ্যে বাদীর বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান হত্যা মামলাও রয়েছে।

[৩] বাদীর আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের প্রতিক্রিয়ায় আদালতপাড়ার সাংবাদিকদের জানান, হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের দেয়া এ জামিন দৃষ্ঠান্ত হয়ে রইলো। ম্যাজিস্ট্রেট আদালত থেকে হত্যা মামলায় জামিন পাওয়ার রেওয়াজ নাই। এ জামিন মঞ্জুর বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

[৪] এই ৪ মামলা দায়েরের সময় ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তা বিদেশে ছিলেন। যাতে তাঁরা কোনো ধরনের বাধা ছাড়া দেশে ফিরে আইনিভাবে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সে জন্য উচ্চ আদালতে পৃথক রিট আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত তাঁদের কোনো ধরনের বাধা ছাড়াই দেশে ফেরা এবং ফেরার পর ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন।

[৫] ট্রান্সকম গ্রুপের এ শীর্ষ তিন কর্মকর্তা দেশে ফিরেই বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন। এরপর তাঁরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৪ মামলায় তাঁদের জামিন মঞ্জুর করেন।

[৬] ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর এবং ভাইকে হত্যা করার অভিযোগ এনে শাজরেহ হক তিন মামলা সহ মোট ৪টি মামলা করেন। আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী শাহীনুর ইসলাম অনি। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়