শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট বর্জনের জন্য বিএনপির নেতারা দিশেহারা হয়ে পড়েছেন: পররাষ্ট্র মন্ত্রী 

খুররম জামান: [২] বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,সেই যন্ত্রণায়  ড. আব্দুল মঈন খানসহ বিএনপি নেতারা সঠিক কথা বলছেন না।

[৩] ড. মোহম্মদ ইউনূস মন্তব্য করেছেন দেশে আইনের শাসন নাই। সাংবাদিকরা এ বিষয়টি উত্থাপন করলে পররাষ্ট্র মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি জামিনে আছেন।

[৪] এর আগে পররাষ্ট্র মন্ত্রী দিল্লিতে অবস্থিত বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। বাহারাইন, পর্তুগাল ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা ফেরাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

[৫]বাহারাইনের রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগ করতে ইপিজেডের সুবিধা নিতে বলেন। কৃষি এ সেবা খাতে নার্স কর্মী নেওয়ার আহ্বান জানান। 

[৬] পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ থেকে ৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তার সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্বারক স্বাক্ষর হবে।

[৭] ভারত বিষয়ক এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন। তবে ভারতে জাতীয় নির্বাচনের পর তার সফর  হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়