শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামে হেলথ কনক্লেভে কিনোট পেপার উপস্থাপন করলেন অধ্যাপক ডা. স্বপ্নীল

আশিক নূরী: গতকাল (২৫ নভেম্বর) আসামের রাজধানী গৌহাটিতে ব্যাতিক্রম মাস এওয়ারনেস এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট ওর্গানাইজেশনের উদ্যোগে “ব্যাতিক্রম হেলথ কনক্লেভ ২০২৩” অনুষ্ঠিত হলো। গৌহাটির অভিজাত ভিভানতা বাই তাজ হোটেলে আয়োজিত দিনব্যাপি এই  কনক্লেভে আসাম ছাড়াও ভারতের শীর্ষস্হানীয় বেসরকারী হাসপাতালগুলোর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ফার্মাসিউটিক্যালস ও বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও স্বাস্থ্যখাতের অন্যান্য স্টেক হোল্ডার ও সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব ছিলো লক্ষ্যনীয়।

মুলত স্বাস্থখাতে আসামের সাম্প্রতিক অগ্রগতি, বিনিয়োগ সম্ভাবনা ও সামগ্রিকভাবে চিকিৎসা বিজ্ঞানে সাম্প্রতিক অগ্রগতিগুলো শোকেস করার উদ্দেশ্যে আয়োজন করা হয় এই সফল হেলথ কনক্লেভটি।দিনব্যাপী প্যানেল আলোচনায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, রোবোটিক সার্জারীসহ নানা বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।

ভারতের জনপ্রিয় ইংরেজী সাপ্তাহিক ম্যাগাজিন দ্যা উইক এ উপলক্ষে একটি বিশেষ ইনসার্ট প্রকাশ করে। অন্যান্যের মধ্যে দ্যা টাইমস অব ইন্ডিয়া, ইস্টার্ন ক্রনিকল, দৈনিক জন্মভুমি, রাইজিং আসাম ইত্যাদি মুলধারার পত্রিকাতেও ইভেন্টটিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

কনক্লেভে কিনোট পেপার উপস্থাপন করেন বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে কমিউনিটি ক্লিনিক, দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ, কোভিড-১৯ ম্যানেজমেন্টসহ স্বাস্থখাতে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার জন্য ভারতীয় কর্পোরেট হাসপাতালগুলো প্রতি আহ্বান জানান, কারন এতে উত্তর-পুর্ব ভারতের জনগোস্ঠিও উপকৃত হবেন।

এর আগে কনক্লেভটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুস্ঠানে অংশ নেন সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক পিযুষ বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক ডা. স্বপ্নীল।

  • সর্বশেষ