শিরোনাম
◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৮:২৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলবার্টা বিএনপির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

বিএনপির কানাডা আলবার্টা প্রভিন্স শাখা

কানাডা প্রতিনিধি: ৫৩তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বিএনপি এর কানাডা আলবার্টা প্রভিন্স শাখা।

দিবসটি উপলক্ষে, স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) আলবার্টা প্রভিন্সের ক্যালগেরি শহরের ট্রাইউড কমিউনিটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে আলবার্টা বিএনপি। এতে সভাপতিত্ব করেন আলবার্টা প্রভিন্স শাখা বিএনপির সভাপতি প্রকৌশলী জাহিদ খান সবুজ।

আলবার্টা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার সহ স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রকৌশলী আব্দুল কাদের।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপি যুক্তরাজ্য সভাপতি আলহাজ্জ এম এ মালিক, প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।

এদিন, ইফতার পূর্ব অনুষ্ঠানে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর ১২ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন কানাডা বিএনপি এবং সাসকাচুয়ান বিএনপি নেতা অধ্যাপক ড. বজলুর রহমান।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আলবার্টা বিএনপি নেতা মাসুদ ভূইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়র অধ্যাপক এবং আলবার্টা বিএনপির উপদেষ্টা ড. ইফতেখার, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও আলবার্টা বিএনপির উপদেষ্টা আলমগীর মৃধা, বীর মুক্তিযোদ্ধা ইকরাম উল্লাহ চৌধুরী।

এছাড়া,  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রকৌশলী দেলোয়ার হোসেন টিটো, মোহাম্মদ মামুনুর রহমান মামুন, মেহেদী হোসেন, প্রকৌশলী শামীম আহসান, মাসুদ হোসেন, ড. আলী আশরাফ লষ্কর, প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, ড. মোহাম্মদ আকতারুজজামান, আনোয়ারুল করিম হিরু, কৃষিবিদ খলিলুর রহমান শমপা, কৃষিবিদ আব্দুল হালিম, কৃষিবিদ মোহাম্মদ গোলাম হাবিবুর রহমান মারুফ, মোহাম্মদ শাহ আলম, আলী হায়দার খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাকির হোসেন, গোলাম আহমেদ কাউসার, গোলাম মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ শফিউল আনাম, মোহাম্মদ জাহাংগীর আলম, রাশিদ আলম, ছালেহা আশরাফ কান্তা , সৈয়দ তৌফিক রওশন দীপন, জনাব কৃষিবিদ হারুন রশিদ প্লাবন, নাসির উদ্দীন মাহমুদ এবং রাকিবুল আলম বাঁধন প্রমুখ।

এসএম/এইচএ

  • সর্বশেষ