শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ

আলোচনা ও মতবিনিময়

কূটনৈতিক প্রতিবেদক: যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। সেই লক্ষ্যে যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, শুক্রবার (২৭ জানুয়ারি) মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হাইকমিশনার ব্রিটিশ-বাংলাদেশিদের সবসময় বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। মানি এক্সচেঞ্জ হাউজগুলোকেও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।

সাইদা মুনা বলেন, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাইকমিশন এ বছর পূর্ব লন্ডনে একটি রেমিট্যান্স ফেয়ার করবে। এছাড়া পূর্ব লন্ডনে হাইকমিশনের কনসুলার সার্জারি সেবা দেওয়ার পাশাপাশি বিশেষ ব্যবস্থায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে সহজে ও কম খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো যায় সে বিষয়ে সবাইকে অবহিত করবেন।

সভায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও এসব সমাধানের জন্য কিছু প্রস্তাব উত্থাপন করেন। হাইকমিশনার তাদের সমস্যাগুলো ও প্রস্তাবসমূহ শোনেন এবং এ ব্যাপারে হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান।

টিআই/এনএইচ

  • সর্বশেষ