শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১১ মে, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৩, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যার প্রথমবার্ষিকীতে ন্যায়বিচারের আহ্বান পরিবারের

মিহিমা আফরোজ: ২০২২ সালের ১১ মে অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরের স্লামলাইক রিফিউজি ক্যাম্পে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযান কভার করার সময় এক ইসরায়েলি সেনার স্নাইপপরের গুলিতে নিহত আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে।

বৃহস্পতিবার তার হত্যার এক বছর পূর্ণ হয়েছে। তার জীবন উদযাপনের লক্ষ্যে এক সপ্তাহ ব্যাপী আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরা, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা নতুন করে আবারও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন। দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

১৯৯৭ সালে একজন ফিল্ড সাংবাদিক হিসাবে আল-জাজিরায় যোগদান করেছিলেন আবু আকলেহ।  সেই সময়ে কয়েকজন মহিলা ফিলিস্তিনি সাংবাদিকের মধ্যে তিনি ছিলেন একজন। গত ডিসেম্বর মাসে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে (আইসিসি) তার হত্যার বিষয়ে তদন্ত করতে বললেও তারা সে সময় কোনো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেনি। তাদেরকে অনুরোধ করার পর প্রমাণ সংগ্রহের জন্য তারা ছয় মাসের একটি তদন্ত পরিচালনা করেছিল।  

তবে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) শেষ পর্যন্ত স্বীকার করেছিল যে, আবু আকলেহ একজন সৈন্যের দ্বারাই নিহত হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, গুলির ঘটনাটি দুর্ঘটনাবশত হওয়ায় এটির জন্য আর ফৌজদারি তদন্তের প্রয়োজন নেই।

সেই বছর থেকে, দায়বদ্ধতার আন্তর্জাতিক প্রচেষ্টা বেদনাদায়কভাবে বেড়েই চলেছে। গত মঙ্গলবার  রামাল্লায় জেরুজালেমাইটে আবু আকলেহর স্মরণে একটি কনসার্টের আয়োজন করা হয়। এছাড়াও বৃহস্পতিবার  তার সাংবাদিকতার অনন্য ধরণকে সম্মান জানাতে এবং তার হত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে বেশ কয়েকটি স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। কাতারের দোহাতে, আল জাজিরার কর্মীরা একটি স্মারক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে ২৪ ঘন্টা আরবি নিউজ চ্যানেলের রিপোর্টার অনুষ্ঠানটি কভার করেছে। অধিকৃত পশ্চিম তীরে, রামাল্লার একটি জাদুঘরে তার নিবেদিত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বীর জেইট ইউনিভার্সিটি শিগগিরই শিরিনের নামে একটি মিডিয়া পুরস্কারের তিনজন বিজয়ীর নাম ঘোষণা করবে। সম্পাদনা: ইমরুল শাহেদ 

এমএম/আইএস/এসবি২

  • সর্বশেষ