শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যার বাসায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন বলে ধারণা পিনাকী ভট্টাচার্যের

লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন যদি তার বোন ডা. শায়লা খাতুনের বাসায় থাকে পুলিশকে আহ্বান করছি অভিযান চালিয়ে গ্রেপ্তার করুন। অন্তত এই অভিযোগ সত্য কি না সেটা ভেরিফাই করে বিবৃতি দিন। 

নয়তো জনতা অভিযান চালাবে। চট্টগ্রামে দেখছেন ছোট করে, এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখবেন। পুলিশের অভিযান লাইভ করবেন।

উল্লেখ্য যে আসিফ মাহতাব তার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের মোবাইলের আইএমআই লোকেশন ঢাকার আশপাশে দেখাচ্ছে। 

 এর আগে, এক পোস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও (ফোনালাপ) হাতে পেয়েছেন বলে দাবি করেন পিনাকী ভট্টাচার্য। ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়