শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২, ০৫:৪২ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২২, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কেনো লিখি না...

~হোসাইন মোহাম্মদ দিদার : 

আমি যদি লিখি 
এই দেশ
এই মানচিত্র আমার থাকবে না
আমি যদি লিখি 
তুমি, তোমরা আর আমার থাকবে না 

আমি যদি লিখি 
আমার কোনো ঠিকানা থাকবে না
আমি যদি লিখি
আমার কোনো বন্ধু
আমার কোনো শুভাকাঙ্ক্ষী থাকবে না

আমি যদি লিখি
বিনা বাতাসে ঝড় বইবে
উত্তাল হবে সাগর নদী 
দুর্গম গিরিপথ 

আমি যদি লিখি 
মানুষের বুকে বুকে অগ্নি উদগীরণ হবে
সেই আগুনের লেলিহান শিখায়
সব পোড়ে ছারখার হবে

আমি যদি লিখি 
দুর্নীতির পসরা সাজিয়ে যারা বসে আছে
তাদের তাঁরা লন্ডভন্ড হয়ে যাবে
আমি যদি লিখি
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম থেমে যাবে

আমি যদি লিখি
এই পথ আর আমার থাকবে না 
আমি যদি লিখি
এই পাখি, পাখির কলরব, এই সাগর 
এই নদী
এই সবুজ উদ্যান
রমনার বটমূল
আমার থাকবে না

আমি যদি লিখি
বঙ্গপসাগরের
সুগন্ধা পয়েন্ট
উত্তাল ঢেউ
আমার থাকবে না

আমি যদি লিখি
এই দেশ আমার থাকবে না
আমি যদি লিখি
এই ধর্মটাও আমার থাকবে না

আমি যদি লিখি
আমার বিরুদ্ধেও হুলিয়া জারি হবে
গ্রেফতার এড়াতে 
ভয়ে পালিয়ে বেড়াতে হবে
ঘর-বাড়ি সিলগালা হবে
জমিজমা আসবাবপত্র জব্দ হবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়