শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার মেট্টোরেলের নিয়োগ পরীক্ষা

মেট্টোরেল

শাহীন খন্দকার: মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুটের (পিআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তির সাতটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২২ জুন তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ৫ এস ২ অনুসারে সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (এএফসি, পিএসডি অ্যান্ড বিই), সহকারী প্রকৌশলী (স্থাপত্য), সহকারী প্রকৌশলী (আইসিটি) এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদের নির্বাচনী লিখিত পরীক্ষা শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), টাওয়ার-১, মিরপুর সেনানিবাস, ঢাকায় এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার হলে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

এছাড়াও প্রার্থীদের নিজ নিজ মুঠোফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত খুদে বার্তা পাঠানো হয়েছে। ডাকযোগে পাঠানো প্রবেশপত্র না পেলে ডুপ্লিকেট প্রবেশ পত্রের জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (সত্যায়িত), এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (সত্যায়িত) একটি লিখিত আবেদন প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট বরাবর জমা দিতে হবে। এ ক্ষেত্রে ২৫ ও ২৬ জানুয়ারি অফিস চলাকালে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এসকে/এএ

  • সর্বশেষ