শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বরে মুখে রুচি ফেরাতে যা করবেন

ডেস্ক রিপোর্ট: শীতকালে কিছু সংক্রমণ লেগেই থাকে। এ সময় অনেকেই সর্দি, কাশি, জ্বরের সমস্যায় ভোগেন। জ্বর হলে মুখের স্বাদ হারিয়ে যায়। কম-বেশি সবাই এই সমস্যার মুখোমুখি হয়েছেন। এই সময়ে পেটে খিদে থাকার সত্ত্বেও খাবারের প্রতি একটা অনীহা তৈরি হয়। মুখে অরুচি চলে আসে। অনেকেই মুখের রুচি আনতে বিভিন্ন ধরনের খাবারের ওপর ভরসা রাখেন। আরটিভি

লবণ পানি দিয়ে কুলিকুচি

মুখের রুচি আনতে প্রতিদিন একবার করে লবণ পানি দিয়ে কুলিকুচি করতে পারেন। হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার কুলিকুচি করুন। লবণে থাকা অ্যান্টিসেপ্টিক গুণ জ্বরের কারণে মুখের ভিতরে জন্ম নেওয়া ব্যাক্টেরিয়াগুলো মেরে ফেলে। সঙ্গে গলাব্যথা থাকলে তাও দূর হবে।
সবজির স্যুপ শীতকালে বাজারে উঠেছে নানা রকম মৌসুমি সবজি। শাকসবজি মাত্রেই উপকারী। ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট সমৃদ্ধ নানা রকম সবজি দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন স্যুপ। এতে মুখের তিতকুটে ভাবও চলে যায়। জ্বর সারাতেও এই স্যুপ খুব গুরুত্বপূর্ণ। স্যুপ খেলে গলায় আরামও পাবেন।

অ্যালোভেরার রস শীতকালে ত্বকের যত্নে অ্যালোভেরার মতো উপকারী আর কিছু নেই। অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান সমৃদ্ধ অ্যালোভেরা মুখের রুচি ফেরাতে ভরসা রাখতে পারেন। রোজ সকালে একবার করে খেতে পারেন অ্যালোভেরার রস। এতে মুখের রুচি দ্রুত ফিরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়