শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৪ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৬৩ পর্ন সাইট নিষিদ্ধ

পর্নোগ্রাফিক

নিউজ ডেস্ক: সরকারি বিধি ভাঙার অপরাধে এবার ৬৭টি পর্নোগ্রাফিক সাইটকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, অতি সম্প্রতি সরকারের নজরে আসে,কয়েকটি সাইট নতুন সরকারি বিধি লঙ্ঘন করছে। এরপরই তড়িঘড়ি সরকার  ইন্টারনেট কোম্পানিগুলিকে এই পর্নোগ্রাফিক সাইটগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে। ২০২১ সালে এ সংক্রান্ত নয়া বিধি জারি করে ভারত সরকার। আনন্দবাজার।

ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের কাছে কেন্দ্রীয় সরকারের টেলিকম বিভাগের পক্ষ থেকে একটি ইমেল পাঠানো হয়েছে। সেই মেলে বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই তারা এই নিষেধাজ্ঞা জারি করছে। নিষিদ্ধ হওয়া ৬৭টি পর্নোগ্রাফিক সাইটের মধ্যে ৬৩ টি সাইট বন্ধের নির্দেশ দিয়েছিল পুনে আদালত। আর বাকি ৪টি ওয়েবসাইট ব্লক করা হয়েছে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে।  

ইন্টারনেট পরিষেবা প্রদানকারী  সংস্থাগুলিকে অবিলম্বে এই সমস্ত ওয়েবসাইটগুলিকে ব্লক করতে বলা হয়েছে।  তারা জানিয়েছে, এই সাইটগুলিতে অশ্লীল উপাদান রয়েছে। যা মহিলাদের ভাবমূর্তিকে কলঙ্কিত করে এমন বিষয়ও রয়েছে। তাই, অবিলম্বে এই সাইটগুলিকে ব্লক করতে হবে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা এই সাইটগুলি ব্লক করলে, ফোন, ল্যাপটপ, ডেস্কটপ-সহ কোনও ডিভাইস থেকেই সেগুলি আর দেখা যাবে না। এর আগে ২০১৮ সালে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে ৮০০টিরও বেশি পর্ন সাইটকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়