শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১০:২০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ, আবেদন করুন আজই

বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বাহিনীতে ১৫ ও ১৬তম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট ৮ ক্যাটাগরির পদে মোট ৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের শুধু ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: এমটিডি

পদসংখ্যা: ৬১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

২. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১)

পদসংখ্যা: ৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী জলযান চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-১)

পদসংখ্যা: ২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৪. পদের নাম: ফর্ক লিফট ড্রাইভার

পদসংখ্যা: ২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: লিডিং ফায়ারম্যান

পদসংখ্যা: ৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৬. পদের নাম: ফায়ার ইঞ্জিন ড্রাইভার

পদসংখ্যা: ৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৭. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২)

পদসংখ্যা: ৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী জলযান চালনার লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-২)

পদসংখ্যা: ৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ক্রেন ড্রাইভিংয়ের লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়স: প্রার্থীদের বয়স ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমের ছক পূরণ করে শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি; হেভি ড্রাইভিং লাইসেন্স/ভারী জলযান চালনার লাইসেন্সের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি; অভিজ্ঞতার মূল সনদের সত্যায়িত ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ; ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সম্প্রতি তোলা আট কপি পাসপোর্ট আকারের ছবি; ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম, প্রার্থীর নিজ জেলার নাম ও কোটা (যদি থাকে) মোটা অক্ষরে স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর বর্তমান ঠিকানা সংবলিত (যে ঠিকানায় পত্রালাপ করা হবে) ২৩ সেন্টিমিটার বাই ১১ সেন্টিমিটার মাপের দুটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রতি খামে ১২ টাকার ডাকটিকিট লাগানো থাকতে হবে।

আবেদন ফি

‘পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর’-এর অনুকূলে (বিএন সিভিলিয়ান রিক্রুটমেন্ট ফান্ড, হিসাব নম্বর– ০১২১৪৩৪০০৩৮৭২, সোনালী ব্যাংক লিমিটেড, নৌবাহিনী সদর দপ্তর শাখা, বনানী, ঢাকা- ১২১৩) ২০০ টাকা জমা দিতে হবে। জমাকৃত টাকার মেমো (গ্রাহকের কপি) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়