শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০১ মে, ২০২৪, ১১:৩৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৪, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে গুণে ভরা তালমিছরি খাবেন যে কারণে

হ্যাপী আক্তার: [২] তালমিছরি বা মিছরি মূলত অপরিশোধিত চিনির একটি ধরন, যা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতিতে রন্ধনশিল্পে এবং চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত হয়। প্রতিদিন পরিমিত মাত্রায় মিছরি খেলে আপনার শরীরের জন্য বেশ কিছু উপকার বয়ে আনে। সূত্র: ডিবিসি নিউজ, বাংলানিউজ২৪

[৩]  তালমিছরি প্রাকৃতিকভাবে তৈরি মিষ্টি। এটি চিনির বিকল্প হিসেবেও খাওয়া যায়। এর উপাদানগুলো মস্তিষ্ক ঠিক রাখতে সহায়তা করে। তালমিছরিতে থাকে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল। এতে আছে পটাসিয়াম, আয়রন, জিংক, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২।

[৪] তালমিছরিতে খুব কম পরিমাণে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) থাকায় রক্তের সুগারের ওপর খুব কম প্রভাব পড়ে। ডায়াবেটিস সমস্যায় যাদের চিনি খাওয়ায় সমস্যা আছে, তারা এটি খেতে পারে। 

[৫] চলুন জেনে নেওয়া যাক উপকারীতা

১. শক্তি বাড়ায়: মিছরি শরীরের জন্য প্রয়োজনীয় শর্করা বা কার্বোহাইড্রেটের ভালো উৎস। শরীরে দ্রুত এবং সহজপাচ্য শক্তির জোগান দেয়।

২. কাশি দূর করে: মিছরি কুসুম গরম পানিতে বা দুধে গুলিয়ে খেলে কাশির সমস্যা থেকে বেশ আরাম পাওয়া যায়। এভাবে মিছরি খেলে গলাব্যথাও দূর হয়।

৩. পরিপাকে সাহায্য করে: খাবার খাওয়ার পর মিছরি খেলে তা পরিপাককারী উৎসেচকের ক্ষরণ বাড়িয়ে পরিপাক সহজ করে দেয়।

৪. পুষ্টি উপাদান শোষণ বৃদ্ধি করে: মিছরি আমাদের শরীরে অ্যালকালাইজেশন বা ক্ষারকরণ প্রভাব তৈরি করে। ফলে শরীরে কিছু পুষ্টি উপাদানের শোষণ বৃদ্ধি পায়।

৫. প্রশান্তি বয়ে আনে: শরীর ও মনে প্রশান্তি বয়ে আনে বলে মিছরির বেশ নামডাক আছে। নবজাতককে মিছরি খাওয়ালে শিশু শান্ত থাকে।

৬. শরীর ঠান্ডা রাখে: শরীর ঠান্ডা রাখার উপাদান আছে মিছরিতে। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে তাই মিছরি খেতে পারেন।

৭. প্রদাহ দূর করে: কুসুম গরম পানিতে মিছরি গুলিয়ে গড়গড়াসহ কুলি করলে গলায় জ্বালাপোড়া এবং প্রদাহ দূর হয়।

৮. রক্ত পরিশোধন করে: কিছু চিকিৎসাব্যবস্থায় রক্ত পরিশোধক হিসেবেও মিছরির উল্লেখ আছে। রক্ত পরিশোধন করে শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে এর ভূমিকা আছে।

৯. শ্বসনতন্ত্রের জন্য উপকারী: কিছু হারবাল চিকিৎসায় শ্বসনতন্ত্রের উপকারী উপাদান হিসেবে মিছরির ব্যবহার আছে। মিছরি ফুসফুস থেকে কফ বা শ্লেষ্মা দূর করে।

১০. মানসিক চাপ কমায়: মিছরি মুখের মধ্যে নিয়ে রেখে ধীরে ধীরে গলতে দিলে মানসিক চাপ দূর হয় ও মন প্রশান্ত হয়।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়