শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০২:৪২ রাত
আপডেট : ১৭ মে, ২০২৪, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় নৌবাহিনীর শিরোপা লাভ

মাসুদ আলম: [২] আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’ এ বাংলাদেশ নৌবাহিনী দল শিরোপা লাভ করেছে। নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা  বৃহস্পতিবার ঢাকায়  বানৌজা হাজী মহসীন মসজিদে সমাপ্ত হয়েছে। উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র-আইএসপিআর। 

[৩] পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩৭৬৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী দল ৩৬২১ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মো. সাজেদুল ইসলাম, এলএমই আজান প্রতিযোগিতায় ১ম এবং বাংলাদেশ নৌবাহিনীর ইবাদুর রহমান, পিও(মেড) ক্বিরাত প্রতিযোগিতায় ১ম হয়েছেন। এছাড়া ৫ টি গ্রুপে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে বাংলাদেশ নৌবাহিনী ও ২ টি গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী ১ম স্থান লাভ করে। 

[৪] উল্লেখ্য, গত ১২ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ