শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশিগানসহ তিন অঙ্গরাজ্যের প্রাইমারিতে ট্রাম্পের বিজয়

এম খান: [২] রিপাবলিকান দলের ককাসের প্রাইমারিতে মিশিগান, মিসৌরি এবং আইডাহ অঙ্গরাজ্যে নিক্কি হ্যালিকে হারিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

[৩] বিবিসি ও সিএনএন জানায়, এই জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পথে আরও এগিয়েছেন। [৪] আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক দলের পক্ষে ভোটে দাঁড়াবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। 

[৫] মিশিগানে ট্রাম্প বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছেন। সেখানে তিনি ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৭৫। নিক্কি পেয়েছেন মাত্র ৩৬টি ভোট।

[৬] আগামী মঙ্গলবার ‘সুপার টিউসডে’ (৫ মার্চ )নামের ভোটে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যের ভোটাররা ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বেছে নেওয়ার জন্য ভোট দেবেন।

[৭] আগামী জুলাইতে দলীয় কনভেনশনে মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র।

এমকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়