শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে স্টেট বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

ববি বিশ্বাস: [২] ফিলিপাইনের মারাউই শহরের মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক সমাবেশে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে আইএস জানায়, আইএস মিন্দানাও শাখার সদস্যরা এই বিস্ফোরণে জড়িত। সূত্র: আল-জাজিরা

[৩] আইএস-এর এই পোস্টে বলা হয়, ‘খিলাফতের সৈন্যরা মারাউই শহরে খ্রিস্টানদের বিশাল সমাবেশে একটি বিস্ফোরণ ঘটিয়েছে।’

[৪] এর আগে ২০১৭ সালে আইএস-এর পাঁচ মাসব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে মারাউই শহরে প্রায় ১,০০০ জন নিহত হয়।

[৫] মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ‘ভয়াবহ’ এই সন্ত্রাসী হামলার নিন্দা করে সহিংসতার বিরুদ্ধে ফিলিপিনোদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

[৬] তবে রোববার (৩ ডিসেম্বর)  ফিলিপাইনের নিরাপত্তা কর্মকর্তারা এই হামলাটিকে সামরিক অভিযানে নিহত ১১ ইসলামপন্থী সহিংসতাকারী নিহতের ‘সম্ভাব্য প্রতিশোধ’ বলে অভিহিত করেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়