শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ১২:০০ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রী মারিয়ানাকে বিষ প্রয়োগ

রাশিদুল ইসলাম: [২] ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের (৩৭) স্ত্রী মারিয়ানা বুদানভার  (৩০) শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। জিইউআরের মুখপাত্র আন্দ্রি ইউসভ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। আরটি

[৩] ইউসভ জানান, তাদের বাহিনীর আরও বেশ কয়েকজন সদস্যের মধ্যে বিষক্রিয়ার হালকা লক্ষণ দেখা গেছে। তবে মারিয়ানার শরীরে ভারী কোনো ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। তাকে একটি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৪] এদিকে এ ঘটনার পেছনে রাশিয়ার কোনো হাত রয়েছে কি না, তা ইউক্রেনের কোনো গণমাধ্যমের খবরে বলা হয়নি। এমনকি জেনারেল কিরিলো বুদানভও এ ঘটনায় লক্ষ্যবস্তু ছিলেন কি না, তাও উল্লেখ করা হয়নি।

[৫] মারিয়ানার শরীরে যে ভারী ধাতু দিয়ে বিষয় প্রয়োগের কথা সন্দেহ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তার শরীরে যে পদার্থ প্রয়োগ করা হয়েছে, তা প্রাত্যহিক জীবনে বা সামরিক অভিযানেও ব্যবহৃত হয় না।

[৬] ইউক্রেনের অনলাইন নিউজ পোর্টাল ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে মারিয়ানার বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গণমাধ্যমটি তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, সম্ভবত বিষাক্ত খাবারের মাধ্যমে এ ঘটনা ঘটানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন ‘কিছুটা ভালো বোধ’ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়