শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানের তোপে ভেসে গেছে রুশ সেনারা, দাবি ইউক্রেনের

বাঁধ ধ্বংসের পর প্লাবিত হয় গোটা এলাকা

আখিরুজ্জামান সোহান: মঙ্গলবার (৬ জুন) খেরসনের দানিপ্রো নদীর বাঁধ ধ্বংসের পর সেটির পানিতে কিছু রাশিয়ান সেনা ভেসে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। বাঁধ ধ্বংসের পর আশপাশের বড় এলাকা প্লাবিত হয়েছে। জলাধারটি নিপ্রো নদীর কূল ঘেঁষে তৈরি করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে। সূত্র: সিএনএন

ইউক্রেনের সামরিক বাহিনীর ক্যাপ্টেন আন্দ্রেই পিদলিসনি বলেন, ‘বাঁধটি যখন ধ্বংস হলো, তখন নিপ্রো নদীর একপাশে রুশ সেনারা অবস্থান করছিলেন। সেখানে থাকা রুশ সেনারা নিজেদেরকে রক্ষা করতে পারেননি। নদীর অপর পাশে থাকা রাশিয়ার সেনা দলগুলো ভেসে গেছে।

'ড্রোনের মাধ্যমে রুশ সেনাদের পানিতে ভেসে যেতে দেখেছেন তারা। এছাড়া ঘটনাস্থলে থাকা ইউক্রেনের সেনারাও বিষয়টি দেখেছেন।'

তিনি বলেছেন, ‘রাত ৩টার দিকে শত্রুরা (রুশ সেনা) দানিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল নিকট ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা।’

পিদলিসনি মনে করেন, ইউক্রেনের আসন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই বাঁধটি ধ্বংস করেছে রাশিয়া। বাঁধটি গুঁড়িয়ে দেয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা।

তবে রাশিয়ার দাবি, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়