শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৯:০১ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সিনিয়র সাংবাদিক সামি আব্রাহামকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা

সামি আব্রাহাম

মিহিমা আফরোজ: বোল টিভি চ্যানেলের এই সাংবাদিককে গত বুধবার বাড়ি ফেরার পথে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ধারনা করা হচ্ছে, সামিকে পুলিশই ধরে নিয়ে গেছে। তবে পুলিশ এ কথা অস্বীকার করেছে এবং তাকে খুঁজে বের করতে সকল সহায়তার আশ্বাস দিয়েছে। এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে তার পরিবারের কোনো ধারণা নেই। ডন

পুলিশ জানিয়েছে, সামিকে খুঁজে বের করতে সব ধরণের পদক্ষেপ নিয়েছে তারা। তার ভাই আলি রেজা আবপারা পুলিশ স্টেশনে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। ৮ থেকে ১০ জন অজ্ঞাত লোক চারটি গাড়িতে করে এসে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার। অপহরণের সময় তিনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন 

ঘটনার সময় সামি আব্রাহামের গাড়ি চালক আরশাদ তার সঙ্গে ছিলেন। তবে আরশাদকে ছেড়ে দেয়া হয়। অবশ্য চালকের মোবাইল ফোন কেড়ে নেয় অপহরণকারীরা। নিয়ে যাওয়া হয় সামির গাড়ির চাবিও। সম্পাদনা: তারিক আল বান্না

এমএ/টিএবি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়