শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মিহিমা আফরোজ: গত সোমবার (২৭ মার্চ) ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারবিধি ভঙ্গ করার অভিযোগে সবচেয়ে বড় বিটকয়েন জায়ান্ট বিন্যান্স ও তার সিইও চ্যাংপেং ঝাও-এর বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি)। আল-জাজিরা

তবে বিন্যান্স ও চ্যাংপেং ঝাও সিএফটিসির এই মামলাকে ‘অপ্রত্যাশিত ও হতাশাজনক, হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে মনে হয়েছে অভিযোগটি অসম্পূর্ণ কিছু তথ্য দিয়ে সাজানো। অভিযোগপত্রে উল্লেখ করা অনেক বিষয়ের সঙ্গেই আমরা একমত নই।’

করোনা মহামারির সময় খুব দ্রুতই বিন্যান্স প্রতিষ্ঠানের ব্যবসা বিস্তার লাভ করেছে। এ মুহূর্তে সারা বিশ্বে ক্রিপ্টোর মোট এক ট্রিলিয়ন ডলার বা ৯২৪ বিলিয়ন ইউরোর ব্যবসা রয়েছে। কয়েকদিন আগে চীনের উদ্যোক্তা জাস্টিন সান-এর বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সি বিক্রির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। 

তখন অভিনেত্রী লিন্ডসে লোহান, র্যাপার অ্যাকন, সোলজা বয়-সহ বিনোদন জগতের বেশ কয়েকজন তারকার বিরুদ্ধেও বেআইনিভাবে ডিজিটাল মুদ্রা ক্রয়ে মানুষকে উৎসাহিত করার অভিযোগ তোলা হয়। বিন্যান্স এবং তার সিইও চ্যাংপেং-এর মতো জাস্টিন সান-ও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তখন অস্বীকার করেছিলেন।

এমএ/এনএইচ

  • সর্বশেষ