শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:০৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি যুবরাজের পরা জ্যাকেটের দাম তুঙ্গে !

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার একটি রেস্তোরাঁর দেখা যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। সে সময় তার পরনে ছিল একটি জ্যাকেট। স্বাভাবিক এই ঘটনাটাই অস্বাভাবিক হয়ে উঠেছে টুইটারে বদৌলতে। আরব নিউজ

অনেকেই সৌদি যুবরাজের এই জ্যাকেটটি পছন্দ করেছেন। যার ফলে ওই ধরনের জ্যাকেটের চাহিদাও বেড়েছে। আর সেই চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জ্যাকেটের দামও।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিজাত পণ্য বিক্রি করা ফারফেচে (FarFetch) ওই জ্যাকেট বিক্রি হচ্ছে প্রায় ৭ হাজার ডলারে। অনেকে আবার কমদামে ওই ধরনের জ্যাকেট কোথায় বিক্রি হয় তাও খুঁজছেন।

এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘যারা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জ্যাকেট পছন্দ করেছেন তারা উচ্চ মূল্যের কারণে এটা কিনতে পারছেন নাা।’

অনেক অনলাইন বেচাকেনার মাধ্যমে হুট করেই যুবরাজের জ্যাকেটের ধরনের পোশাকের দাম হুট করেই বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগও করছেন কেউ কেউ।

এমএএস

 

  • সর্বশেষ