শিরোনাম
◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পেন্সের বাড়িতে গোপনীয় নথি

রাশিদুল ইসলাম: সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিজেই মঙ্গলবার বলেছেন, তার বাড়ি থেকে কিছু রাষ্ট্রীয় গোপনীয় নথি উদ্ধার হয়েছে। গোপন নথি নিজেদের কাছে রাখা নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলার মধ্যেই নতুন এ তথ্য জানালেন তিনি। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে মাইক পেন্সের সম্ভাবনা রয়েছে। সিএনএন 

গত সপ্তাহে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানান, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপনীয় নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স। পেন্স রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে কোমার বলেন, কংগ্রেসের তদন্তে তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন।

ওই সব নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে বাড়তি সতর্কতা হিসেবে পেন্স নিজ বাড়িতে তল্লাশি চালানোর জন্য তার  আইনজীবীকে বলেছিলেন। এরপরই আইনজীবী পেন্সের বাড়িতে থাকা চারটি বাক্সে তল্লাশি চালান। তবে সূত্রের নাম প্রকাশ করেনি সিএনএন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘মাইক পেন্স একজন নিরীহ মানুষ। তিনি জীবনে কখনো জেনেশুনে অসৎ কাজ করেননি। তাকে তার মতো করে থাকতে দিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়