শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০১:০৪ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ব্রাজিল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাতারিনা প্রদেশ। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুই জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক নিখোঁজের খবর নিশ্চিত করেছে দেশটির জরুরি বিভাগ। রয়টার্স

টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধস হয়েছে অঞ্চলটিতে। এতে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক ঘরবাড়ি এবং স্থাপনা। ধ্বংস হয়ে গেছে বহু সড়ক। বাস্তুচ্যুত অন্তত ৭’শ বাসিন্দা। দুর্দশাগ্রস্ত এসব বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে আশ্রয়কন্দ্রে। দুর্যোগ কবলিত এলাকায় যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স টিম। ধ্বংসস্তূপ সরিয়ে চালানো হচ্ছে উদ্ধারকাজ। তবে বৈরী আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে অভিযান। সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না অনেক দুর্গম এলাকায়।

প্রতি বছরই এই সময়টাতে বন্যা কবলিত হয় অঞ্চলটি। তারপরও ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাব রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়