শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ১১:২৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিভিআইপিদের যাতায়াতের সময় রাস্তা বন্ধ করা যাবে না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

মাজহারুল ইসলাম: ভিভিআইপিদের যাতায়াতের সময় সেই রাস্তার যান চলাচল বন্ধ রাখা যাবে না। এ ছাড়াও উল্টোদিকের লেনেও কোনো গাড়ি আটকানো যাবে না। একই নিয়ম মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতনদের ডেকে এ নির্দেশের কথা মনে করিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ভিত্তিতেই সোমবার থেকে মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে আগে থেকে গাড়ি আটকানো বন্ধ হয়েছে। আনন্দবাজার

মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তার গাড়ি যাবে বলে রাস্তায় অন্যান্য গাড়ি আটকে থাকবে, এটা তিনি চান না। কারণ, তাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। 

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথার রেখে তার যাতায়াতের সময় আগে থেকেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে মুখ্যমন্ত্রীর গাড়ি বিনা বাধায় যাতায়াত করলেও ব্যস্ত সময়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

গত সপ্তাহে বাড়ি থেকে বিধানসভায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী দেখেন, রাস্তা পুরো ফাঁকা। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, সেখানে আগে থেকেই গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি মমতার পছন্দ না হওয়ায় তিনি তা পুলিশ কর্মকর্তাদের এ বিষয়টি নজরে আনেন। এরপরই এ নিয়ে তৎপর হন পুলিশ কর্মকর্তারা। শহরের ট্রাফিক গার্ডকে জানানো হয়, রাস্তা দিয়ে কোনো ভিভিআইপি কিংবা মুখ্যমন্ত্রী যাতায়াত করলেও গাড়ি চলাচল আটকানো যাবে না।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগে যেভাবে ভিভিআইপিদের যাতায়াতের সময়ে গাড়ি চলাচল না থামিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করা হতো, এবার সেটাই করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি আলাদা করে মাথায় রাখতে হচ্ছে। অন্য গাড়ি যাতে মুখ্যমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে না আসে, সেদিকে নজর রাখা হচ্ছে। 

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়