শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:০৩ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে শরিয়া আইনে ৩ নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

শরিয়া আইনে বেত্রাঘাত

মাজহারুল ইসলাম: আফগানিস্তানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩ নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। বুধবার(২৩ নভেম্বর) দেশটির লোগোর অঞ্চলে এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে নারী-পুরুষকে বেত্রাঘাতের ঘটনা ঘটলো। বিবিসি

লোগার অঞ্চলের তালেবান মুখপাত্র মানসুর মুজাহিদ বলেছেন,  বেত্রাঘাতের পর তিন নারীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুরুষদের মধ্যে কয়েকজনকে জেলে নেওয়া হয়েছে। তাদেরকে ১৯ থেকে ৩৯ বার বেত দিয়ে আঘাত করা হয়েছে।

তালেবানের অপর এক কর্মকর্তা জানান,  অভিযুক্ত এসব নারী-পুরুষের মধ্যে কেউ অনৈতিক কাজ, কেউ ডাকাতি ও কেউ সমকামিতার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর শাস্তি ভোগ করেছেন।

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গত দুই সপ্তাহ আগে পূর্ণ শরিয়া আইন জারির নির্দেশ দেওয়ার পর কাবুলে শরিয়া আইন অনুযায়ী বিচার কার্যক্রম চলার ইঙ্গিত পাওয়া গেলো।

এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়