শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য নারী নিয়ে ফুর্তি, স্বামীকে জুতাপেটা করলো স্ত্রী (ভিডিও)

স্বামীকে স্ত্রীর জুতাপেটা

নিউজ ডেস্ক: ঘরে স্ত্রী রেখে হোটেলে গিয়ে অন্য নারীকে নিয়ে বিছানায় ফূর্তিতে মেতেছিলো স্বামী। এমন সময় স্বামীকে ধরে ফেলেন স্ত্রী। এরপর সেখানেই চলে জুতাপেটা। স্বামীর সঙ্গে ঐ নারীকেও জুতাপেটা করা হয়েছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এএনআই

ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রার দিল্লি গেট এলাকায়। ওই নারী জানান, সেখানকার একটি হোটেলে স্বামীকে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি। 

বাবাকে পেটানোর সেই ঘটনা ক্যামেরাবন্দী করে তাদের নাবালিকা কন্যা। মারমুখী ওই নারীর নাম নীলম ও তার স্বামীর নাম দিনেশ গোপাল।

ওই নারী জানিয়েছেন, অনেক আগে থেকেই এমন কাজ করে আসছিলেন স্বামী। তাদের ১৬ বছর বয়সী এক মেয়ে ও ৯ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। সন্তানরাও বাবার কীর্তি সম্পর্কে অবগত।

এমনকি, নাবালিকা কন্যা ওই ব্যক্তিকে নিজের বাবা বলতেও অস্বীকার করে বলে দাবি করেন নীলম। বাবাকে হাতে-নাতে ধরতে মা-মেয়ে তাকে অনুসরণ করে হোটেলে পৌঁছন। হোটেলে নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতেই সেই ভিডিও ক্যামেরাবন্দী করে নাবালিকা। তারপরই জুতা হাতে ঝাঁপিয়ে পড়েন নীলম।

স্ত্রী মারধর শুরু করতেই স্বামীকে বারবার ‘ক্ষমা করে দাও’ বলতে শোনা যায়। স্বামীর পাশাপাশি তার সঙ্গে থাকা নারীও রক্ষা পাননি। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। রিপোর্ট: আলামিন শিবলী

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়