শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর শেয়ার করা তথ্য অনুসারে, স্থানীয় সময় বুধবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আফগানিস্তানে ভূমিকম্পের তথ্য জনায় এনসিএস। জানা গেছে, কাবুলের উত্তর-পূর্বে ১৫০ কিলোমিটার গভীরে এই কম্পন রেকর্ড করা হয়।

এর আগে, মঙ্গলবার দুপুর ১টা ১৭ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। একইদিন দুপুর ২টা ৩৬ মিনিটে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা মূলত আফটারশকের আশঙ্কাই বাড়িয়ে দিয়েছে।

রেড ক্রসের মতে, আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প হয়, বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলে, যা উচ্চ ভূমিকম্পের জন্য পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়