শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৫ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

৬৫ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, অভিযানে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। 

এক বিবৃতিতে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, বুধবার রাতে (২ জুলাই) কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। 

ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাকসহ ২২টি গাড়ি ছিল। 

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র বলেছেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধারের মধ্যে অনেকে দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছেন।   

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকেই উদ্ধার অভিযান চলছে। এতে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়