শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সৌদি সরকার

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য স্বস্তির খবর দিল দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত।

নতুন এক ঘোষণায় জানানো হয়, এসব ভিসাধারী এখন মাত্র ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর সৌদি গ্যাজেটের।

গত বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সুযোগটি চালু হয়েছে। যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। ঘোষণায় বলা হয়, যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

জাওয়াজাতের অনুরোধ: জাওয়াজাত জানিয়েছে, যারা এই সুবিধা নিতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে।

কারা এই সুযোগ পাবেন?

যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান

সাহায্যের পরামর্শ: যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেয়াও যেতে পারে।

সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে জাওয়াজাত। সূত্র: সৌদি গ্যাজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়