শিরোনাম
◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার পুলিশ সদর দপ্তরে হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জেলা পুলিশের সদর দপ্তরের ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।হামলায় তিনজন পুলিশ ও তিনজন হামলাকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও ছিল বলে জানিয়েছেন তিনি।  

এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান। খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। এই অঞ্চলে এই গোষ্ঠীটি বেশ সক্রিয়। এর আগেও একাধিক হামলা করেছে তারা। 

  • সর্বশেষ