শিরোনাম
◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে ◈ জামায়াত আমিরকে প্রধানমন্ত্রীর ফোন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৯:১২ সকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আড়ি পাতার বৈধতা পেল

সাজ্জাদুল ইসলাম: [২] ফোনালাপ ও বার্তা আদান-প্রদানে আড়ি পাতার ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থাকে আইনি বৈধতার বিরোধিতা করেছে ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল। স্বাধীনতার পর থেকে প্রায় অর্ধেক সময়ই দেশটির ক্ষমতায় ছিল সামরিক বাহিনী। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

[৩] পাকিস্তানে সরকারকে ক্ষমতায় রাখা বা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে দেশটির সামরিক বাহিনী অতিমাত্রায় ভূমিকা রেখে আসছে। ফলে সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) বাড়তি ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিরোধী দল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

[৪] রয়টার্স জানায়, আইনমন্ত্রী আজম নাজির তারার মঙ্গলবার পার্লামেন্টকে জানান, ৮ জুলাই এক অফিস আদেশে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়কে এ আইনি পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, অপরাধী ও সন্ত্রাসীদের ওপর নজরদারিতেই আইনটি সীমাবদ্ধ থাকবে। এতে জনগণের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন যাতে না হয়, সরকার বিষয়টি নিশ্চিত করবে।

[৫] ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এপদক্ষেপের বিরোধিতা করছে। দলটির নেতা ওমর আইয়ুব এ বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাটি তাদের এ ক্ষমতা সরকারি দলের আইনপ্রণেতাদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে।

[৬]পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের কাছে বার্তা সংস্থা রয়টার্স এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনো সাড়া দেয়নি। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়