শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবানন-হিজবুল্লাহ সম্ভাব্য যুদ্ধ নিয়ে তুমুল বাকযুদ্ধ শুরু

রাশিদুল ইসলাম: [২] ইরান বলেছে, হিজবুল্লাহ নিজেকে ও লেবাননকে রক্ষা করতে সক্ষম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে ‘চূড়ান্ত পরাজিত’ পক্ষ হবে ইসরায়েল। বিবিসি

[৩] লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বাড়ছে। এ আশঙ্কার মধ্যেই গত শুক্রবার ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

[৪] জাতিসংঘে ইরান মিশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছে, নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল সরকারের যেকোনো হঠকারী সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। এর ফলে লেবাননের অবকাঠামো ধ্বংস হতে পারে। পাশাপাশি ধ্বংস হতে পারে ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলগুলোর অবকাঠামো।

[৫] বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে এ যুদ্ধে একটি পক্ষের চূড়ান্ত পরাজয় হবে। আর তারা হলো ইহুদিবাদী শাসক। হিজবুল্লাহর নিজেকে ও লেবাননকে রক্ষা করার সক্ষমতা রয়েছে। সম্ভবত এই অবৈধ শাসকের (ইসরায়েল) আত্মবিনাশের সময় এসেছে।

[৬] এদিকে ইসরায়েল গত শুক্রবার ইরান-সমর্থিত হিজবুল্লাহকে হুমকি দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহকে মোকাবিলা করার বিষয়ে তাঁরা শিগগির প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। মুক্তবিশ্বকে অবশ্যই ইরানের নেতৃত্বাধীন শয়তানের অক্ষের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পাশে নিঃশর্তভাবে দাঁড়াতে হবে। ইসরায়েলের যুদ্ধ অন্যদেরও যুদ্ধ।

[৭] হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ গত বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েলজুড়ে তারা রকেট ও ড্রোন হামলা চালাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়