শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০১:১৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তার পাশে তাবু টানিয়ে ২০০ টাকার বিনিময়ে চলছে অনৈতিক কর্মকাণ্ড, এরা কারা?(ভিডিও)

রাজধানীর ব্যস্ততম সড়ক বিজয় সরণিতে ফুটপাত দখল করে তাবু স্থাপন করে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের এই এলাকায় এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে মোড়ের দিকে ফুটপাতের পাশে অস্থায়ী তাবু বসিয়ে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে পথচারীদের আকৃষ্ট করার চেষ্টা করেন এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি তেমন দেখা যায় না। অভিযুক্তদের কেউ কেউ দাবি করেন, তারা কোনো ধরনের বাধার সম্মুখীন হন না।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে। তিনি বলেন, সাধারণত গভীর রাতে এমন ঘটনা ঘটে এবং খবর পেলে পুলিশ অভিযান চালায়। তবে এলাকাবাসীর দাবি, দিনের বেলাতেও এসব কার্যক্রম দেখা যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযোগ উঠায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়