শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি!

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্ড ছাড়া শপথ অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা, সেনা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা! (ভিডিও)

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রবেশপথে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বৈধ প্রবেশপত্র বা অনুমতিপত্র ছাড়া ভেতরে প্রবেশের চেষ্টা করাকে কেন্দ্র করে এক ব্যাক্তি এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা কর্মকর্তার মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনীর সামনে ওই ব্যাক্তি ভেতরে প্রবেশের দাবি জানান। দায়িত্বে থাকা সেনাসদস্যরা তার কাছে বৈধ প্রবেশকার্ড দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে পারেননি। এক পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন মেজর পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে তার তর্ক শুরু হয়।

ভিডিওতে শোনা যায়, ওই ব্যাক্তি নিজেকে ‘ল গ্র্যাজুয়েট’ (আইন বিষয়ে স্নাতক) হিসেবে পরিচয় দেন এবং উচ্চস্বরে কথা বলেন। সেনা কর্মকর্তা শান্তভাবে নিয়ম অনুযায়ী প্রবেশকার্ড দেখানোর অনুরোধ জানালেও তিনি কার্ড প্রদর্শন না করে ভেতরে প্রবেশের অনুমতি চান।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমন্ত্রণপত্র বা বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। সংশ্লিষ্ট ভিডিওতে দেখা যায়, কার্ড না থাকা সত্ত্বেও ওই ব্যাক্তি ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী সদস্যদের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়