শিরোনাম
◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৩:২৫ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ, মিস্টারবিস্টকে বিশেষ প্লে বাটন উপহার ইউটিউবের

ইতিহাস গড়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও নির্মাতা জিমি ডোনাল্ডসন। যিনি ইউটিউবে ‘মিস্টারবিস্ট’ নামে পরিচিত। তিনি ইউটিউবে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের প্রথম কনটেন্ট ক্রিয়েটর হওয়ার গৌরব অর্জন করেছেন। 

‘মিস্টারবিস্ট’ এর এই নজিরবিহীন মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে ইউটিউবের সিইও নীল মোহন ব্যক্তিগতভাবে ডোনাল্ডসনকে একটি কাস্টম-মেড (বিশেষভাবে তৈরি) ‘৫০০এম প্লে বাটন’ উপহার দিয়েছেন।

এই অনন্য ট্রফিটিতে রয়েছে একটি রূপালি ও ডায়মন্ড-টেক্সচারের (হীরক সদৃশ কারুকার্যময়) বেস বা ভিত্তি, যা প্ল্যাটফর্মটির আইকনিক ‌‘ডায়মন্ড প্লে বাটন’ থেকে অনুপ্রাণিত। এটি মিস্টারবিস্টের চিতা (Beast Panther) লোগোর একটি ত্রিমাত্রিক ডিজাইনে মোড়ানো এবং এতে তাঁর নিজস্ব ব্র্যান্ডিংয়ের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। যার মধ্যে রয়েছে উজ্জ্বল নীল রঙের ক্রিস্টাল এবং লাল রঙের আভা যুক্ত একটি বেস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইউটিউব সিইও নীল মোহন লিখেছেন, ‘ইউটিউবের (@YouTube) প্রথম ক্রিয়েটর হিসেবে ৫০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের ইতিহাস গড়ার জন্য মিস্টারবিস্টকে (@MrBeast) অভিনন্দন! এই অর্জনটি প্রমাণ করে যে, একজন ক্রিয়েটর যখন নিজের সৃজনশীলতাকে মেলে ধরার এবং নিজের আসল রূপটি ধরে রাখার স্বাধীনতা পান, তখন কী অসাধারণ কিছুই না সম্ভব হতে পারে। জিমি, তুমি এক অবিশ্বাস্য উদ্ভাবক এবং তোমার এই পথচলার অংশ হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’

এই অর্জন উদযাপন করতে ১২ জুন একটি বিশেষ লাইভ স্ট্রিম আয়োজন করেন মিস্টারবিস্ট। সেখানে তিনি নিজের দীর্ঘ ইউটিউব যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেন এবং চ্যানেলের বিকাশের বছরভিত্তিক একটি টাইমলাইন দর্শকদের সামনে উপস্থাপন করেন। লাইভ সম্প্রচারের পর সেই টাইমলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ইউটিউবের তথ্য অনুযায়ী, মিস্টারবিস্টের চ্যানেল ৫০ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে তিনি ইউটিউবের ইতিহাসে প্রথম ব্যক্তি নির্মাতা হিসেবে ৫০ কোটি গ্রাহক অর্জনের রেকর্ড গড়লেন। ইউটিউবের প্রায় দুই দশকের ইতিহাসে এর আগে কোনো ব্যক্তিগত চ্যানেল এই অবস্থানে পৌঁছাতে পারেনি। এমনকি বিশ্বের অধিকাংশ দেশের জনসংখ্যার চেয়েও বেশি মানুষ এখন তাঁর চ্যানেলের গ্রাহক।

২০১২ সালে মাত্র ২২ জন সাবস্ক্রাইবার নিয়ে তার ইউটিউব যাত্রা শুরু হয়। প্রথম কয়েক বছর চ্যানেলের প্রবৃদ্ধি ছিল ধীরগতির। ২০১৫ সাল পর্যন্ত সাবস্ক্রাইবার সংখ্যা ছিল প্রায় ১৫ হাজার। তবে ২০১৬ সাল থেকে ব্যতিক্রমধর্মী কনটেন্ট, বড় পরিসরের চ্যালেঞ্জভিত্তিক ভিডিও এবং দর্শককেন্দ্রিক উপস্থাপনার মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন তিনি।

সূত্র : এনডিটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়