শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অফিসে ইন্টার্নের কাজ করছে এআই

অফিসের দৈনন্দিন কাজ সহজ করতে নতুন কৌশল নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। তাদের জনপ্রিয় অফিস সফটওয়্যার প্যাকেজ গুগল ওয়ার্কপ্লেস-এ যুক্ত করা হয়েছে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার। নতুন এই আপডেটের মাধ্যমে ই-মেইল লেখা থেকে শুরু করে ডেটা সাজানোর মতো সব কাজেই সহায়তা করবে এআই।

সম্প্রতি অনুষ্ঠিত গুগল ক্লাউড নেক্সট সম্মেলনে এসব নতুন সুবিধা ঘোষণা করা হয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট অফিসের কাজের ধরনই বদলে দিতে পারে।

নতুন ফিচারগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ওয়ার্কপ্লেস ইন্টেলিজেন্স’। এটি একটি এআই সিস্টেম। যা ব্যবহারকারীর জিমেইল, ক্যালেন্ডার, চ্যাট এবং ড্রাইভের তথ্য বিশ্লেষণ করে কাজ সহজ করে দেয়। ব্যবহারকারী চাইলে কোন তথ্য এআই ব্যবহার করবে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে যত বেশি তথ্য দেওয়া হবে এআই তত বেশি কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

ডেটা ব্যবস্থাপনাতেও এসেছে বড় পরিবর্তন। গুগল শিট-এ এখন ব্যবহারকারী শুধু নির্দেশ দিলেই পুরো শিট তৈরি করে দিতে পারবে এআই। এমনকি অসম্পূর্ণ বা এলোমেলো তথ্যকে সাজিয়ে টেবিল বানানোও সম্ভব হবে। গুগলের দাবি, এই ফিচারের মাধ্যমে কাজের গতি আগের তুলনায় প্রায় ৯ গুণ বেড়ে যাবে।

লেখালেখির কাজেও যুক্ত হয়েছে নতুন সুবিধা। গুগল ডকস-এ এখন এআই ব্যবহার করে লেখা তৈরি, সম্পাদনা এবং স্টাইল ঠিক করা যাবে। ব্যবহারকারী চাইলে নিজের লেখার ধরন অনুযায়ী কনটেন্ট তৈরি করতে পারবে এআই। ফলে রিপোর্ট লেখা বা অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করা হবে আরও সহজ।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এসব ফিচার মূলত অফিস কর্মীদের ‘ব্যস্ত কাজ’ কমিয়ে দেবে। অর্থাৎ যেসব কাজ আগে সময়সাপেক্ষ ছিল এখন তা দ্রুত সম্পন্ন করা যাবে।

তবে এর সঙ্গে রয়েছে প্রতিযোগিতার বিষয়ও। মাইক্রোসফট, অ্যাপল-সহ অন্যান্য প্রতিষ্ঠানও একই ধরনের এআই টুল নিয়ে কাজ করছে। ফলে করপোরেট সফটওয়্যার বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গুগলের সবচেয়ে বড় সুবিধা হলো তাদের সফটওয়্যার ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত। তাই নতুন এআই ফিচার দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়