শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের কাজ করবে রোবট : টোকিওর হানেদা বিমানবন্দরে আগামী মাসে শুরু হচ্ছে হিউম্যানয়েড রোবটের পরীক্ষামূলক কার্যক্রম

আগামী মাসে টোকিওর হানেদা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কাজে হিউম্যানয়েড রোবটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাপান এয়ারলাইন্স।

এই প্রকল্পের শুরুতে, কার্গো কন্টেইনার লোড ও আনলোডের মতো কাজে চীনের তৈরি রোবট ব্যবহার করা হবে। সোমবার (২৭ এপ্রিল) এক প্রদর্শনীতে বিষয়টি তুলে ধরে জাপান এয়ারলাইন্স ও তাদের প্রযুক্তি অংশীদার জিএমও এআই অ্যান্ড রোবোটিক্স। 

বিমান সংস্থাটি জানিয়েছে, জাপানের এভিয়েশন খাতে জনবল সংকট ক্রমেই বড় সমস্যা হয়ে উঠছে। বাড়তে থাকা বিদেশি পর্যটক এবং কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে। বর্তমানে জাপান এয়ারলাইন্সে প্রায় ৪ হাজার গ্রাউন্ড স্টাফ রয়েছে।

প্রাথমিকভাবে সফল হলে ভবিষ্যতে এই রোবটগুলো বিমান পরিষ্কার করা এবং গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম পরিচালনার কাজেও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

জাপানের বিভিন্ন বিমানবন্দরে ইতোমধ্যে নিরাপত্তা টহল ও কিছু রিটেইল সেবায় রোবট ব্যবহার শুরু হয়েছে।

জিএমও এআই অ্যান্ড রোবোটিক্স প্রেসিডেন্ট তোমোহিরো উচিদা বলেন, বিমানবন্দরের বেশিরভাগ কাজ এখনো মানুষের ওপর নির্ভরশীল, যেখানে জনবল সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে জাপান এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস বিভাগের প্রেসিডেন্ট ইয়োশিতেরু সুজুকি বলেছেন, ভারী শারীরিক কাজ রোবটের মাধ্যমে সম্পন্ন হলে কর্মীদের ওপর চাপ কমবে। তবে নিরাপত্তা ব্যবস্থাপনার মতো কিছু দায়িত্ব এখনো মানুষের হাতেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়