শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু: ফোন চুরি বা হারালে যেভাবে ব্লক করবেন

আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। বিজয় দিবসের দিন থেকেই চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা, যার মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আওতায় আনা হবে।

বিটিআরসি জানায়, প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমকার্ডের সঙ্গে যুক্ত করা হবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

১৬ ডিসেম্বরের পর কোনো নতুন মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। বৈধ ফোন ব্যবহারকারীদের এ জন্য আলাদা কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট যদি চুরি হয় বা হারিয়ে যায়, তাহলে neir.btrc.gov.bd ওয়েবসাইটের সিটিজেন পোর্টাল, এনইআইআর মোবাইল অ্যাপ অথবা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে যেকোনো সময় সেটি লক বা আনলক করা যাবে। 

ইন্টারনেট সংযোগবিহীন গ্রাহকেরাও এই সেবা নিতে পারবেন। তারা ইউএসএসডি চ্যানেল ব্যবহার করে *১২১# ডায়াল করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে এনইআইআর সেবা গ্রহণ করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর ফলে দেশের বাজারে বৈধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহ বাড়বে, চুরি বা অবৈধ ফোনের ব্যবহার কমবে এবং নিরাপদ ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়