শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরের তলদেশে ১৬ শতকের প্রাচীন বাণিজ্য জাহাজের সন্ধান, মিলল শত শত নিদর্শন

ভূমধ্যসাগরের তলদেশে দেড় মাইলেরও বেশি গভীরে একটি প্রাচীন বাণিজ্য জাহাজের সন্ধান পেয়েছে ফরাসি নৌবাহিনী। জাহাজটিতে শত শত সিরামিকের (পোড়ামাটির) পাত্র ও থালা পাওয়া গেছে। গবেষকরা বলছেন, এই আবিষ্কার ইউরোপের শতাব্দীপ্রাচীন সমুদ্র বাণিজ্যের ইতিহাস বুঝতে বড় ভূমিকা রাখবে।

জাহাজটির নাম দেওয়া হয়েছে ক্যামারা ৪। এটি ফ্রান্সের দক্ষিণ-পূর্ব উপকূলের রামাতুয়েল এলাকার কাছে, সাঁ-ত্রোপের উপকূলে পাওয়া যায়। চলতি বছরের মার্চ মাসে সমুদ্রতল পর্যবেক্ষণের সময় ফরাসি নৌবাহিনীর ক্যামেরায় প্রথম জাহাজটির অবয়ব ধরা পড়ে। পরে পরীক্ষা করে নিশ্চিত করা হয়, এটি ফরাসি উপকূলে পাওয়া সবচেয়ে গভীর জাহাজডুবির ঘটনা।

জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৯৮ ফুট এবং প্রস্থ ২৩ ফুট। এটি সমুদ্রপৃষ্ঠের প্রায় ১ দশমিক ৬ মাইল নিচে অবস্থান করছে। এর আগে ১৯৬৮ সালে ডুবে যাওয়া ‘লা মিনার্ভ’ নামের একটি সাবমেরিন ছিল ফ্রান্সের সবচেয়ে গভীর জাহাজডুবি।

জাহাজের ভেতর থেকে ছয়টি কামান, বড় দুটি পাত্র এবং একাধিক নোঙরের চিহ্ন পাওয়া গেছে। তবে জাহাজের পেছনের অংশ (স্টার্ন) প্রায় ফাঁকা ছিল। এতে গবেষকদের ধারণা, মালামাল অস্বাভাবিকভাবে রাখা হয়েছিল। এর কারণেই জাহাজটি উল্টে গিয়ে ডুবে থাকতে পারে।

প্রায় ২০০টি সিরামিকের কলসি ও থালা খুব ভালো অবস্থায় পাওয়া গেছে। অনেক পাত্রে এখনো নকশা স্পষ্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব পাত্র সম্ভবত ইতালির উত্তর-পশ্চিমাঞ্চল লিগুরিয়া অঞ্চল থেকে তৈরি হয়েছিল।

গবেষকরা ধারণা করছেন, জাহাজটি ১৬ শতকের। এটি সেই সময়ের বাণিজ্য, জাহাজ নির্মাণ পদ্ধতি ও সমুদ্রপথে পণ্য পরিবহন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। এখনো পুরো জাহাজটি পরীক্ষা করা হয়নি। তাই সামনে আরও মূল্যবান নিদর্শন পাওয়ার আশাও করছেন প্রত্নতত্ত্ববিদরা।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়